আপনি যদি এখনও XAMPP, WAMP বা Laragon ব্যবহার করেন, তাহলে এবার BanglaHost একবার ব্যবহার করে দেখুন! এটি এখন আরও শক্তিশালী, আরও স্মার্ট এবং আরও বেশি ডেভেলপার-ফ্রেন্ডলি।
BanglaHost শুধু একটি Local Server নয়—এটি Windows ডেভেলপারদের জন্য একটি সম্পূর্ণ Development Ecosystem!
কোনো জটিল কনফিগারেশন বা টেকনিক্যাল ঝামেলার দরকার নেই।
BanglaHost এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করে মাত্র কয়েক সেকেন্ডে ইন্সটল করে নিন।
আপনার কোডের ফোল্ডার সিলেক্ট করুন অথবা ১-ক্লিকেই নতুন WordPress/Laravel ইন্সটল করুন।
"Start" বাটনে ক্লিক করুন। বাকি সব রানটাইম এবং ডেটাবেস সার্ভার নিজে থেকেই ম্যানেজ হবে।
এক নজরে দেখে নিন নতুন সংস্করণের দারুণ সব ফিচার
একই সফটওয়্যার থেকে সহজেই PHP Runtime ম্যানেজ করুন এবং ভবিষ্যতের একাধিক Runtime-এর জন্য প্রস্তুত থাকুন।
ডেভেলপমেন্টের সময় AI-এর সাহায্য নিন। লোকাল AI Model (Ollama) ব্যবহার করুন—দ্রুত, ব্যক্তিগত এবং ইন্টারনেট ছাড়াও।
Port Forwarding ছাড়াই কয়েক ক্লিকেই আপনার Local Website নিরাপদভাবে ক্লায়েন্ট বা টিম মেম্বারদের সাথে অনলাইনে শেয়ার করুন।
সব Project, Runtime এবং Service-এর অবস্থা, CPU/RAM ইউসেজ এবং লগস এক জায়গা থেকে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করুন।
Terminal, Git Integration, Composer, WP-CLI, Mailpit, Backup & Restore, Site Clone এবং আরও অনেক কিছু এখন আরও উন্নত।
পরিষ্কার ডিজাইন, ডার্ক মোড সাপোর্ট, স্মুথ এক্সপেরিয়েন্স এবং Windows 11-এর সঙ্গে দারুণ মানানসই নেটিভ ইন্টারফেস।
Web Development-এর জন্য প্রয়োজনীয় সবকিছু একসাথে একটি মাত্র সফটওয়ারে
BanglaHost এর ভেতরে লুকানো রয়েছে অসংখ্য শক্তিশালী ফিচার। নিচে সবগুলো ফিচারের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো:
.env ফাইল ম্যানেজ করার ডেডিকেটেড টুল।দেখতে যেমন সুন্দর, কাজেও তেমনি ফাস্ট। এক নজরে দেখে নিন সম্পূর্ণ ইন্টারফেস।
BanglaHost অত্যন্ত লাইটওয়েট এবং ফাস্ট। তবে সেরা পারফরম্যান্সের জন্য আপনার পিসিতে নিচের স্পেসিফিকেশন থাকা প্রয়োজন:
হ্যাঁ, BanglaHost সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স (Open Source)। আপনি কোনো সাবস্ক্রিপশন ছাড়াই এর সকল প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন।
XAMPP বা Laragon এর তুলনায় BanglaHost অনেক বেশি আধুনিক (.NET 8 ও WinUI 3 দিয়ে তৈরি)। এতে Cloudflare Tunnel, AI Assistant, Mailpit, Native SQL Studio, Site Cloning এবং Auto SSL এর মতো এডভান্সড টুলস বিল্ট-ইন রয়েছে, যা অন্য কোথাও একসাথে পাওয়া যায় না।
হ্যাঁ! আপনি একেকটি সাইটের জন্য একেকটি PHP ভার্সন (যেমন- একটিতে PHP 7.4 এবং অন্যটিতে PHP 8.2) সিলেক্ট করতে পারবেন এবং সেগুলো কোনো কনফ্লিক্ট ছাড়াই একসাথে চলবে।
অবশ্যই। BanglaHost বিশেষভাবে WordPress এবং Laravel ডেভেলপারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে 1-click install, WP-CLI, Composer এবং Auto PHP Detection এর সুবিধা রয়েছে।
আপনার ডেভেলপমেন্ট স্পিড বাড়িয়ে নিন বহুগুণ। কোনো কনফিগারেশনের ঝামেলা ছাড়াই আজই কাজ শুরু করুন।
সর্বশেষ রিলিজ: ভার্সন ১.৫.১.০